অবশেষে মুখ খুললেন রাশিকা, দিলেন যে তথ্য
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫ ২৩:৪০ পি এম
ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে রুপালি জগতে অভিষেক হয় তার। এরপর তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় একের পর এক সফলতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি প্যান-ইন্ডিয়ান তারকা হিসেবে।
তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে— কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রাশমিকাকে নাকি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন এই জনপ্রিয় অভিনেত্রী।
গুড নিউজ কন্নড়কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, ‘দেখুন, ভেতরে কী ঘটছে, বাইরের দুনিয়া তা জানে না। ঈশ্বরই জানেন কী হচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন ক্যামেরায় ধরে রাখতে পারি না, আর ব্যক্তিগত বার্তা অনলাইনে শেয়ার করার মতো মানুষও নই।’
তিনি আরও বলেন, ‘মানুষ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা-ই বলুক না কেন, তাতে কিছু যায় আসে না। তবে পেশাগত মন্তব্য আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করি।’
কন্নড় প্রযোজকরা তাকে নিষিদ্ধ করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে রাশমিকা স্পষ্টভাবে জানান, ‘এখন পর্যন্ত আমাকে কেউ নিষিদ্ধ করেননি।’
এদিকে প্রায় এক দশক ধরে অভিনেত্রী বিজয় দেবরাকোন্দার সঙ্গে রাশমিকার সম্পর্কের গুঞ্জন চলছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি তারা নাকি বাগদান সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ